Category : NGO / Developments
Job Summary
Published On : Mar 3, 2026
No. of Vacancies : 10
Job Type : Full Time
Job Level :
Experience : At least 5 year
Age : At most 40 years
Location : Chattogram, Faridpur, Mad
Salary Range:
Tk. 42000 - 47800
Application Deadline : Mar 25, 2026
শাখা ব্যবস্থাপক
Gono Unnayan Prochesta (GUP)
No. of Vacancies
10
Job Description / Responsibility
  • গণ উন্নয়ন প্রচেষ্টা ১৯৭৩ সাল থেকে জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথিরিটি কর্তৃক সনদপ্রাপ্ত, সনদ নম্বর ০০৭৬৮-০০৬৪৭-০০৪০৩। সংস্থাটি পিকেএসএফ এর অর্থায়নে ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ঋণ কর্মসূচীর শাখা বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে উদ্যোমী ও দক্ষ কর্মকর্তা/কর্মচারী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করছে।
  • প্রধান দায়িত্বাবলীঃ
  • শাখার বার্ষিক পরিকল্পনা তৈরী, বাজেট প্রণয়ন এবং পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিল ও জবাবদিহিতা নিশ্চিত করা।
  • শাখা ব্যবস্থাপক কর্তৃক পরিকল্পনা অনুযায়ী সমিতি যাচাই নিশ্চিত করা (যথা-কালেকশন সীট ও পাশবই যাচাই, সাপ্তাহিক রির্পোট তৈরী ইত্যাদি)
  • বার্ষিক পরিকল্পনা মোতাবেক অঞ্চলের ১০০% লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • শাখার সকল প্রকার এমআইএস ও এআইএস রিপোর্ট নির্ভূল ভাবে তৈরীতে সহায়তা করা।
  • যাবতীয় ঋণ সরেজমিনে যাচাই করে অনুমোদন এবং ঋণ যাচাই পূর্বক অনুমোদনের জন্য তত্ত্বাবধায়কের নিকট প্রেরণ করা।
  • ঋণ আবেদন যাচাই বাছাই, ঋণ বিতরণ ও আদায়সহ কর্মী ব্যবস্থাপনা, সাপ্তাহিক, মাসিক আর্থিক প্রতিবেদন ও যাবতীয় হালনাগাদ তথ্য কম্পিউটারে প্রস্তুত নিশ্চিত করা।
  • শাখাসমূহের যাবতীয় হিসাব-নিকাশ এবং আর্থিক বিষয়গুলো যাচাইসহ আর্থিক অনিয়ম প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা।
  • শাখা অফিসের সঠিক ব্যবস্থাপনা, দাপ্তরিক ও প্রশাসনিক কর্মকান্ড বাস্তবায়ন, স্টাফ সুপারভিশন, মনিটরিং ও মূল্যায়ণ সংক্রান্ত কাজ বাস্তবায়ন নিশ্চিত করা।
  • অধীনস্থদের কাজের পরিকল্পনা অনুযায়ী তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা।
  • এছাড়াও কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব সংস্থার স্বার্থে আপনাকে পালন করতে হবে।

Educational Requirements
  • Bachelor/Honors
  • Masters
  • যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
Experience Requirements
  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Micro-Credit

Additional Job Requirements
  • Age At most 40 years
  • মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে।
  • কম্পিউটার অফিস অ্যাপলিকেশনে দক্ষ হতে হবে।
  • অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য।

Location
Chattogram, Faridpur, Mad
Salary Range
Tk. 42000 - 47800
Other Benefits
বেতন-প্রবেশনকালীন সময়ে সর্বসাকুল্যে 42,০০০/= টাকা। প্রবেশনকাল 06 মাস সমাপ্ত হলে মূল্যায়ন পরবর্তী সংস্থার নিয়মিত বেতন স্কেলে (গ্রেড-০৯) 47,800/= প্রদান করা হবে । সংস্থার নিয়মিত কর্মী হিসাবে স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি , উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। মোটরসাইকেল জ্বালানী খরচ প্রদান করা হবে।
Job Source
Bdjobs.com.bd Online Job Posting

Applicant must enclose his/her Photograph with CV.

  • আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ২ কপি সদ্য তোলা রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ পত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সচল মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, নির্বাহী পরিচালক, গণ উন্নয়ন প্রচেষ্টা, 13 এ/3এ বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-1207 প্রেরণ করতে হবে। লিখিত আবেদনপত্র আগামী 26 মার্চ, ২০২6 ইং তারিখের মধ্যে ইমেইলে careergup@gmail.com / ডাকযোগে/সরাসরি প্রেরণ করার জন্য বলা হলো। মেইলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ে পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম ও নিজ জেলা লিখতে হবে।
  • সংস্থায় চাকুরীতে মনোনীত হলে নিকটতম আত্মীয়সহ ২ জন ব্যক্তির জামিনদার হলফনামা দিতে হবে এবং প্রার্থীকে দেশের যেকোন অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। উল্লেখ্য: লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানানো হবে । দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখিত সকল শর্ত পূরণকারী প্রার্থীদের আবেদন করার জন্য বলা হলো কোন কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন "চাকুরী পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে । অধ্যয়নরত প্রার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। সতর্কীকরণ: নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে আর্থিক লেনদেন সংস্থার নীতিমালা পরিপন্থি। নিয়োগ সংক্রান্ত কোন প্রকার আর্থিক লেনদেনের দায়ভার সংস্থা বহন করবে না।
  • *যে সব প্রার্থীরা যারা আগে আবেদন পাঠাবেন (ই-মেইল/ডাকযোগে) তাদের আগে কল করা হবে।

Application Deadline : Mar 25, 2026
Company Information
Company Name: Gono Unnayan Prochesta (GUP)
Address: Rajoir, Madaripur


for job announcement

+88-02-222294153,/91538/83619/ +88-02-8837118
01678076363-61-62-68, 01977886877
( 9.30 am to 7.30 pm )