Category : Research / Consultancy
Job Summary
Published On : Mar 12, 2026
No. of Vacancies : 20
Job Type : Full Time
Job Level :
Age : At most 35 years
Location : Dhaka, Gazipur, Munshigan.
Salary Range:
Negotiable
Application Deadline : Apr 3, 2026
ফিল্ড অফিসার (Field Officer)
CEDAR (Concern for Environmental Development And Research)
No. of Vacancies
20
Job Description / Responsibility
  • Job Context:
  • জাতীয় পর্যায়ে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ), এমআরএ সনদ নং- ০০৯২৯-০৪৩৬৬-০০৩৬১। সংস্থা ১৯৯৩ খ্রিঃ সাল হতে মাইক্রোফিন্যান্স কর্মসূচি, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, বয়স্ক শিক্ষা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সামাজিক বনায়ন, মা-শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম, এইচআইভি/এইড্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রমসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার ১৯৯৬ খ্রিঃ সাল হতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমের আওতায় চলমান শাখাসমূহ এবং নতুন শাখা সম্প্রসারণের লক্ষ্যে ফিল্ড অফিসার পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।
  • কর্মএলাকা : ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জ ও অন্যান্য জেলা।
  • Job Description:
  • এককভাবে নেতৃত্ব প্রদান;
  • দল গঠন ও পরিচালনা করা;
  • সদস্য অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ;
  • ঋণ প্রকল্প প্রস্তাবনা তৈরি ও উপস্থাপন নিশ্চিতকরণ;
  • সঞ্চয় ও কিস্তি আদায় ও ঋণ বিতরণ করা;
  • বকেয়া আদায় নিশ্চিত করা;
  • নবীন উদ্যোক্তা বাছাই ও তথ্য বিশ্লেষণ;
  • হিসাবপত্র (পাশ বই, লেজার, কালেকশনশীট, ভলিউম রেজিষ্টার) হালনাগাদ রাখা;
  • কমপক্ষে ৩০০-৩৫০ জন সদস্য পরিচালনা করা;
  • সম্ভাব্য সদস্য চিহ্নিতকরণ ও সামাজিক-অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা;
  • সদস্যদের নিয়মিত সাপ্তাহিক/মাসিক সভা আয়োজন ও পরিচালনা করা;
  • ঋণ আবেদন যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করা;
  • ঋণ বিতরণের পর সদস্যদের আয়বর্ধক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা;
  • সদস্যদের সঞ্চয় কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং নিয়মিত সঞ্চয় নিশ্চিত করা;
  • ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সদস্যদের কার্যক্রম পরিদর্শন করা;
  • ঝুঁকিপূর্ণ বা সম্ভাব্য খেলাপি ঋণ আগাম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
  • সদস্যদের প্রশিক্ষণ, সচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করা;
  • নির্ধারিত সময়ের মধ্যে শাখা/উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সকল রিপোর্ট ও তথ্য জমা দেওয়া;
  • ঋণ ও সঞ্চয় সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ডকুমেন্টেশন করা;
  • সংস্থার নীতিমালা অনুযায়ী আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা;
  • মাঠ পর্যায়ে সংস্থার ভাবমূর্তি বজায় রাখা ও সদস্যদের সাথে সুসম্পর্ক রক্ষা করা;
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য কর্মদায়িত্ব পালন করা;
  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা;
  • জেন্ডার সংবেদনশীল হওয়া;
  • সমঅধিকার বিষয়ে একমত পোষণ করা;
  • ঋণের কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
  • মেয়াদ উত্তীর্ণ খেলাপী ঋণীদের নিকট হতে ঋণের কিস্তি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
  • Job Nature: পূর্ণকালীন (Fulltime)

Educational Requirements
  • Higher Secondary
  • Bachelor/Honors
  • এইচএসসি/স্নাতক তবে অভিজ্ঞ/অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
Additional Job Requirements
  • Age At most 35 years
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর;
  • পুরুষ/মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন;
  • ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে তবে অনভিজ্ঞ প্রাথীরাও আবেদন করতে পারবেন;
  • কম্পিউটার-এ এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল জানা থাকলে অগ্রাধিকার দেয়া হবে;
  • দৈনন্দিন কর্মদায়িত্ব পালনে অবশ্যই মোটরসাইকেল/বাই-সাইকেল ব্যবহার করতে হবে;
  • সংস্থার যেকোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে;
  • কর্মদক্ষতার উপর দ্রুত পদোন্নতি ও আর্থিক প্রণোদনার সুযোগ রয়েছে।

Location
Dhaka, Gazipur, Munshigan.
Salary Range
Negotiable
Other Benefits
বেতন-ভাতা: স্নাতক পাস প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবীশকাল মাসিক বেতন সর্বসাকূল্যে ১৮,০০০/- (আঠার হাজার মাত্র) টাকা এবং এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত মাত্র) টাকা। ঋণ কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের বেতন রিভিউ, দ্রুত পদোন্নতি এবং আর্থিক সুবিধা/প্রনোদনা প্রাপ্তির সুযোগ রয়েছে। অন্যান্য সুবিধাদি: চাকুরী স্থায়ীকরণের পর অন্যান্য সুবিধাদি সংস্থার নীতিমালা অনুসারে প্রদান করা হবে। স্থায়ী কর্মকর্তা/কর্মীগণ বাৎসরিক দু’টি উৎসব বোনাস, বাই-সাইকেল/মোটরসাইকেল ঋণ সুবিধা, মূল বেতনের ১০% খাদ্যভাতা, মাঠভাতা, চিকিৎসা ভাতা, প্রনোদনা ভাতা, ফোন বিল, যানবাহন ভাতা, একক আবাসন সুবিধা এবং পিএফ ও গ্রাচুইটিসহ সংস্থা প্রদত্ত অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্ত হবেন।
Job Source
Bdjobs.com.bd Online Job Posting

Applicant must enclose his/her Photograph with CV.

  • পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত ফিল্ড অফিসার’দের সংস্থার অনুকূলে ১০,০০০/- (দশ হাজার মাত্র) টাকা ফেরতযোগ্য জামানতসহ ৩০০ (তিনশত মাত্র) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজ পরিবার/সমাজে স্বীকৃত ও প্রতিষ্ঠিত দুইজন নিশ্চয়তাকারীর সুপারিশপত্র/অঙ্গীকারনামা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, দুইকপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহের মূলকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার প্রমাণপত্র কর্মরত হলে সর্বশেষ কর্মস্থলের বৈধ ছাড়পত্রসহ নির্বাহী পরিচালক, সিডার, ৭৬৮ (পুরাতন) ৬৮ (নতুন) সাতমসজিদ রোড (শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানায় লিখিত আবেদনসহ বর্ণিত ঠিকানায় আগামী ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ টায় সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানানো যাচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবেনা।

Application Deadline : Apr 3, 2026
Company Information
Company Name: CEDAR (Concern for Environmental Development And Research)
Address: 768 Satmasjia Road, Dhanmondi, Dhaka-1209
Web: https://www.cedar-bd.org/
Business: CEDAR is a non-profit national organization working in bangladesh. Its microfinance program based in Dhaka, Gazipur, Norshingdi, Narayanganj, Munshiganj and others districts with focus poverty Alleviation and Development. To know more, please visit: www.cedar-bd.org?

for job announcement

+88-02-222294153,/91538/83619/ +88-02-8837118
01678076363-61-62-68, 01977886877
( 9.30 am to 7.30 pm )