Job Summary
Published On : Aug 9, 2026
No. of Vacancies : 01
Job Type :
Full Time
Job Level :
Experience : At least 5 years
Age : 30 to 50 years
Location : Dhaka (Mirpur 14)
Gender : Male
Salary Range:
Negotiable
Application Deadline : Sep 5, 2026
ভবন তত্ত্বাবধায়ক (Building Caretaker)
Prime Bank Foundation
No. of Vacancies
01
Job Description / Responsibility
- পদের নাম: ভবন তত্ত্বাবধায়ক (Building Caretaker)
- কর্মস্থল: প্রাইম কলেজ অব নার্সিং, ঢাকা (মিরপুর ১৪)
- পদের উদ্দেশ্য:
- ভবনের সার্বিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, সম্পদের সুরক্ষা, মেরামত ও সংস্কার কার্যক্রম তদারকি এবং সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী ও শ্রমিকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ভবনের নিরাপদ ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা।
- প্রধান দায়িত্ব ও কর্তব্য:
- ভবনের সার্বিক নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা।
- ভবনের প্রতিদিনের কার্যক্রম, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ তদারকি করা।
- ভবনে আগত শ্রমিক, ঠিকাদার ও অন্যান্য বহিরাগত ব্যক্তিদের প্রবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ নিশ্চিত করা।
- ভবনের মালামাল, আসবাবপত্র, যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো অনিয়ম বা ক্ষয়ক্ষতির ঘটনা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা।
- ভবনের বিভিন্ন তলায় নিয়মিত পরিদর্শন পরিচালনা করে নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করা এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করা।
- নিরাপত্তা প্রহরীদের কার্যক্রম সমন্বয় ও তদারকি করা এবং প্রয়োজনে নির্দেশনা প্রদান করা।
- সংস্কার, নির্মাণ বা মেরামত কাজের সময় ব্যবহৃত মালামাল ও সরঞ্জামের যথার্থ সংরক্ষণ এবং অপচয় বা চুরি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা।
- ভবনের বিদ্যুৎ, পানি, গ্যাস, লিফট, জেনারেটর, অগ্নি নির্বাপন ব্যবস্থা, সিসিটিভি ও অন্যান্য ইউটিলিটি সেবার কার্যকারিতা পর্যবেক্ষণ করা এবং ত্রুটি দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
- নিয়মিত পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত করা এবং প্রয়োজনীয় রেজিস্টার ও লগবুক সংরক্ষণ করা।
- জরুরি পরিস্থিতি (অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, চুরি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি) মোকাবিলায় প্রাথমিক পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
- ভবনের চাবি ব্যবস্থাপনা (Key Management) ও সীমিত প্রবেশাধিকার (Access Control) নিশ্চিত করা।
- ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নীতিমালা ও নির্দেশনা অনুসরণ নিশ্চিত করা।
- কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ভবন ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
Educational Requirements
Experience Requirements
- At least 5 years
- The applicants should have experience in the following business area(s): Security Service
Additional Job Requirements
- Age 30 to 50 years
- Only Male
- যোগ্যতা:
- ন্যূনতম এইচএসসি।
- ভবন ব্যবস্থাপনা, প্রশাসন, নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- নির্মাণ বা সংস্কার প্রকল্প তদারকির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
- বয়স ৩০-৫০ বছরের মধ্যে হতে হবে।
- প্রয়োজনীয় দক্ষতা:
- ভবন নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাস্তব জ্ঞান।
- সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার মানসিকতা।
- সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা।
- রেজিস্টার, লগবুক ও প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা।
- শ্রমিক, ঠিকাদার ও নিরাপত্তা কর্মীদের সাথে কার্যকর সমন্বয় করার সক্ষমতা।
- জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা।
Location
Dhaka (Mirpur 14)
Salary Range
Negotiable
Other Benefits
বেতন: আলোচনাসাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
Job Source
Bdjobs.com.bd Online Job Posting
Application Deadline : Sep 5, 2026
Company Information
Company Name:
Prime Bank Foundation
Address: Prime Bank Foundation, Prime Tower, Plot # 8 & 35(9th floor), Nikunja-2, Airport Road, Dhaka-1229
Web:
https://primebankfoundation.org/